বর্ডার গার্ড বাংলাদেশের সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বাংলাদেশী ও ভারতীয় মহিষসহ নানা ধরনের পণ্য জব্দ করেছে।
শনিবার, ৫ অক্টোবর (২০ আশ্বিন) ভোরে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ভারতীয় ১৯০টি কাতান শাড়ি, ৫টি মহিষ, ৪০৫ পিস হেয়ার ওয়েল, ১ হাজার ৫০০ কেজি শুকনা সুপারি, ৯০০ কেজি চিনি, ৪৭ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৩৩০ কেজি বাংলাদেশী রসুন, ১৮০ কেজি শিং মাছ ও ১টি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল আটক করে। এগুলোর আনুমানিক সিজার মূল্য-৫৮ লাখ ৮৫০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো হাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এসব চোরাচালানি মালামাল আটক করা হয়।
আটককৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা করা হবে। তথ্য বিবরণী