সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকায় ৩ হাজার পরিবারে দুঃসময়ে আমরা-দুআ নামে পরিচিত একদল তরুণ খাদ্য ও পোশাক পৌঁছে দিয়েছেন।
এরমধ্যে ২ হাজার পরিবারকে খাদ্য ও ১ হাজার পরিবারকে পোশাক দেওয়া হয়েছে।
চারধাপে সিলেটের সদর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিশ্বনাথ, বালাগঞ্জ, ওসমানীনগর, জৈন্তাপুর ও দক্ষিণ সুরমা এবং সুনামগঞ্জের সদর, শান্তিগঞ্জ, দিরাই, ছাতক, দোয়ারাবাজার ও জগন্নাথপুর উপজেলায় এই মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়।
দুআর মানবিক সহায়তা পৌঁছে দিতে টিমে সমন্বয়ক ছিলেন, সাংবাদিক নোমান বিন আরমান। ব্যবস্থাপনায় ছিলেন, মনসুর আহমদ, মজদুদ আহমদ রাফিদ, আবু বকর মোহাম্মদ, নাওয়াজ মারজান, কে আই ফেরদাউস, শেখ এনাম, হুসাইন মুহাম্মদ ফাহিম, আদিব আহমদ, নুহ বিন হুসাইন, কবির আহমদ খান, মাহবুব খান, আবু সাঈদ ইসহাক, সায়্যিদ মুজাদ্দিদ, সৈয়দ ফরহাদ, আহমদ উল্লাহ রাইয়ান ও ফয়সল আহমদ শরিফ।-সংবাদ বিজ্ঞপ্তি