সিলেট ও মৌলভীবাজারে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

প্রকাশিত November 6, 2025
সিলেট ও মৌলভীবাজারে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেট মহানগরী ও মৌলভীবাজারের বড়লেখা থেকে ২ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল বুধবার (৫ নভেম্বর) আনুমানিক রাত সাড়ে ১০টায় সিলেট মহানগরীর আম্বরখানা এলাকায় অভিযান চালিয়ে জেলার কোম্পানীগঞ্জ থানার একটি হত্যা মামলায় (এফআইআর নং ১৮, তারিখ ২৪/০৮/২০১১ ইং, ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজাম উদ্দিন ওরফে তেরা মিয়াকে (৪৮, পিতা মৃত কলিম উল্লাহ, সুন্দাউড়া, কোম্পানীগঞ্জ, সিলেট) গ্রেফতার করতে সক্ষম হয়।
একইদিন আনুমানিক বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজার ও র‌্যাব-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ছারফান সর্দার হত্যা মামলার {(নং ০৮, তারিখ- ১০/০৯/২৫ইং, ধারা ১৪৩/৪৪৭/৩২৩/ /৩২৬/৩০৭/৩০২/১১৪/৫০৬(২)/৩৪ পেনাল কোড ১৮৬০} প্রধান আসামি আকারুজ্জামান ওরফে লেবুল মণ্ডলকে (৪৮, পিতা মৃত কাইমুদ্দিন মণ্ডল, বাগোয়ান, দৌলতপুর, কুষ্টিয়া) গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।