সিলেট ওসমানী মেডিক্যাল পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত May 21, 2023
সিলেট ওসমানী মেডিক্যাল পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট ওসমানী মেডিক্যাল পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২০ মে বিকেলে মহানগরীর ভাতালিয়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর আব্দুল কাইয়ুম জালালী পংকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিম পান্নার পরিচালনায় সাধারণ সভায় বক্তারা বলেন, প্রায় সময়ই রাস্তায় চলাচলকারী জনগণকে ফুটপাতের উপর দিয়ে হাঁটতে কিংবা রাস্তার পাশ দিয়ে হেঁটে চলতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণ বিভিন্ন ফুটপাত ও রাস্তার পাশে অবৈধভাবে অসংখ্য চায়ের দোকান, ফলের দোকান ও পানের দোকান সহ অসংখ্য দোকান গড়ে উঠেছে। এছাড়া রাস্তার দুই পাশে অবৈধভাবে যততত্র গাড়ির পার্কিং করা থাকে।
তারা এই অবৈধ দোকানগুলো ও গাড়ি পার্কিং অপসারণের জন্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি আলমগীর হোসেন, সহসাধারণ সম্পাদক আফছার হোসেন, মির্জা সাদ্দাম হোসেন, জাহাঙ্গীর আহমদ, মো রাজু প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি