সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে ‘ক্যারিয়ার প্লানিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনভর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় অর্ধশতাধিক ইন্টার্ন চিকিৎসক অংশ নেন।
সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা জি এম মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা ফজলুর রহিম কায়সার। ডা সোমা সরকারের সঞ্চালনায় মুখ্য বক্তা হিসেবে আলোচনা রাখেন হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা খন্দকার আবু তালহা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ডিবিএল ফার্মার ডা ফিরোজা হাসান ও রেজাউল করিম। বিশেষজ্ঞ প্যানেল সদস্য হিসেবে বক্তব্য রাখেন ও ইন্টার্ন চিকিৎসকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডা মো ইসমাইল পাটোয়ারী, অধ্যাপক ডা ওয়েস আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা ডি এ হাসান চৌধুরী।
কর্মশালায় চিকিৎসকদের দেশে ও বিদেশে পেশাগত জীবনের বিভিন্ন ক্ষেত্রের সুযোগ ও বিকল্পের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি