আগামী ১৮ এপ্রিল অনুিষ্ঠতব্য সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠানে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য ‘অনলাইন পোর্টাল’ চালু করা হয়েছে।
বুধবার, ৭ ফেব্রুয়ারি (২৩ মাঘ) দুপুর ১২টায় এই পোর্টাল উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মো আশরাফুল আলম, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান রাজিব আহমেদ, ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, সকল অনুষদের ডিন এবং বিভাগীয় ও দাপ্তরিক প্রধানগণ।
এ সময় উপাচার্য তার বক্তব্যে গ্রাজুয়েটদের দ্রুত রেজিস্ট্রেশন করে আসন্ন সমাবর্তন অনুষ্ঠান সফল করার জন্য অনুরোধ করেন।
এই পোর্টালের মাধ্যমে গ্রাজুয়েটরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ইত্যাদি অনলাইল পেমেন্টের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়াও সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসেও সমাবর্তনের জন্য রেজিস্ট্রেশন করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি