সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮৪ তম সিন্ডিকেট সভা গত ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রায় আড়াই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সিন্ডিকেট সভার শুরুতে সদস্যবৃন্দ ড মো আশরাফুল আলম উপাচার্য ও প্রফেসর নিতাই চন্দ্র চন্দ কোষাধ্যক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করায় অভিনন্দন জানান। এছাড়া উপাচার্য নতুন সিন্ডিকেট সদস্য স্বাতী রানী দেবনাথকে অভিনন্দন জ্ঞাপন করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড মো আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন, সিন্ডিকেট সদস্য রাজীব আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, সিন্ডিকেট সদস্য শামীম আহমেদ, আমন্ত্রণক্রমে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী, কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর মো রাশেদ তালুকদার, প্রফেসর মো জহিরুল ইসলাম, আইন বিভাগের ডিন মো মাহমুদুল হাসান খান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ এবং সদস্য সচিব রেজিস্ট্রার নূসরাত আফজা চৌধুরী।
বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি