সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ মার্চ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন রাজীব আহমেদ, সদস্য সাহিদা ইয়াসমিন চৌধুরী ও ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড মো শহীদ উল্লাহ তালুকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সিন্ডিকেট সদস্য প্রফেসর মো জহিরুল ইসলাম, সিলেশন কমিটির সদস্য প্রফেসর ড মো শাহীদুল রহমান, ডিন অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ, ডিন মাহমুদুল হাসান খান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নূসরাত মাহমুদ চৌধুরী, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নসরত আফজা চৌধুরী, প্রক্টর, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নাঈমা মাসউদ নীলা, ইংরেজী বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের প্রধান আব্দুল্লাহ রাজিব ও আইন বিভাগের প্রভাষক তৌকির আহমেদ।
দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তৌকির আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তি