সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮২ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

প্রকাশিত January 5, 2023
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮২ তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিন্ডিকেটের ৮২ তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিভাগের কর্মসূচি সমূহ ও নিয়োগ সংক্রান্ত বিষয় উত্থাপন করা হয়।
এসআইইউর উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ড মো শহীদ উল্লাহ তালুকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, উপাচার্য মনোনীত সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর মো রাশেদ তালুকদার ও সরকার মনোনীত সদস্য আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান। এছাড়াও জুম প্লাটফরমে সংযুক্ত হন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব ড মো জাকির হোসেন আকন্দ, এসআইইউর বোর্ড অব ট্রাস্টিজ মনোনীত সদস্য রাজিব আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারপার্সন শামীম আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন মনোনীত সদস্য শাবিপ্রবির কম্পিউচার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড মো জহিরুল ইসলাম, পিএইচডি ও সদস্য সচিব এসআইইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি