সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রবিবার বাস্তবভিত্তিক প্রশিক্ষণ-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথি ছিলেন মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক নাঈমা মাসউদ নীলার সভাপতিত্বে ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার সাহা ও সৈয়দ আফসানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড মো জাকারিয়া হাবিব, আইন বিভাগের ডিন মাহমুদুল হাসান খান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম এ জি আসিফ, মদন মোহন কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান লেফটেন্যান্ট মো মনিরুল ইসলাম এবং সহকারী অধ্যাপক জিল্লুর রহমান।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সহকারী অধ্যাপক নেছার আহমেদ, প্রভাষক অশোক বিজয় দাশ, চম্পক কুমার বর্মন ও সহকারী রেজিস্ট্রার সাদী জামালী। সংবাদ বিজ্ঞপ্তি