সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে দুই দিনব্যাপী আন্তর্জাাতিক শানে রিসালত মহাসম্মেলন শুক্রবার, ৩ মার্চ থেকে শুরু হচ্ছে।
এতে সভাপতিত্ব করবেন আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন মিশরের প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ ইবরাহীম আব্দুল বাইছ আল কিত্তানী, মক্কা মুকাররামার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস, তুরস্কের ইয়ালোভা ইউনিভিার্সিটির অধ্যাপক প্রফেসর ড আব্দুল কাদির আল হোসাইন, মিশরের ড আহমদ আশ শরীফ আল আযহারী ও ব্রিটেনের সায়্যিদ মাআন আল হাসানী আল ইদরিসী আল মক্কী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়িখ, ইসলামী চিন্তাবিদ-শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
মহাসম্মেলনের আমন্ত্রিত বিদেশী অতিথিবৃন্দ ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেছেন। বুধবার দুপুরে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি, আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ৩ ও ৪ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত শানে রিসালত মহাসম্মেলন চলবে।
মহাসম্মেলনকে সফল করার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। সংবাদ বিজ্ঞপ্তি