সিলেট অনলাইন সার্ভিসের উদ্যোগে রমজান স্পেশাল কুইজ-২০২৬ শুরু

প্রকাশিত February 25, 2026
সিলেট অনলাইন সার্ভিসের উদ্যোগে রমজান স্পেশাল কুইজ-২০২৬ শুরু

পবিত্র মাহে রমজানের পবিত্রতা ও জ্ঞান ছড়িয়ে দিতে সিলেটের অনলাইন সেবামূলক ‘সিলেট অনলাইন সার্ভিস বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে।
‘রমজান স্পেশাল কুইজ ২০২৬’ শিরোনামের এই প্রতিযোগিতা এবার সম্পূর্ণ অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্ধারিত লিংকে (bit.ly/RamadanQuiz2026) প্রবেশ করে ২০টি সহজ প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নগুলোর জন্য বরাদ্দ থাকবে মাত্র ২০ মিনিট সময়। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩ জনকে বিজয়ী নির্বাচন করা হবে। কুইজে অংশ নেওয়ার সময় ১৪ মার্চ রাত ৮টা পর্যন্ত।
আগ্রহী প্রতিযোগীরা সিলেট অনলাইন সার্ভিসের অফিসিয়াল ওয়েবসাইট (www.soscombd.com) অথবা সরাসরি bit.ly/RamadanQuiz2026 লিংকে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবেন। এছাড়া প্রচারণায় ব্যবহৃত QR কোড স্ক্যান করেও কুইজ পোর্টালে যুক্ত হওয়া যাবে।
উল্লেখ্য, যদি ৩ জনের বেশি প্রতিযোগী সমান সংখ্যক সঠিক উত্তর দেন তাহলে স্বচ্ছতা বজায় রাখতে লটারির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সংবাদ বিজ্ঞপ্তি