৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান-এপিবিএন সিলেটে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে।
৭ এপিবিএন , সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় বহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (বিকিউএম) মো মফিজুল ইসলামের নেতৃত্ব পুলিশ পরিদর্শক মো জাহাঙ্গীর আলমসহ ৭ এপিবিএন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের একটি গোয়েন্দা দল গোপন সংবাদের ভিত্তিতে লাক্কাতুরা চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় লাক্কাতুরা চা বাগান সবুজ সংঘ বাজারের পাশে কালা লোহারের (২৮) বসতঘর থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে মৃত তারানাথ লোহারের ছেলে।
এসআই দীপক কুমার পাল ঘটনার ব্যাপারে এসএমপির বিমানবন্দর থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী