সিলেটে ৭ এপিবিএনের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ একজন আটক

প্রকাশিত January 21, 2024
সিলেটে ৭ এপিবিএনের অভিযানে চোরাই মোটরসাইকেল সহ একজন আটক

৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, সিলেটের অভিযানে ১টি চোরাই মোটরসাইকেল সহ একজন আটক হয়েছে।
৭ এপিবিএন, সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায়, অতিরিক্ত পুলিশ সুপার মো মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক (নি) এস এম আল মামুনের নেতৃত্বে রবিবার, ২১ জানুয়ারি (৭ পৌষ) বিকাল সাড়ে ৪টায় দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে আটক করা হয় এবং তার নিকট থেকে ১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো কয়েছ আহম্মদ (৩১) সিলেটের বিশ্বনাথ উপজেলার টেংরা বাগমারা গ্রামের মো বাবুল মিয়ার ছেলে। এ ব্যাপারে এসআই (নি) মো আবুল বাশার বাদি হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন। তথ্য বিবরণী