নিজস্ব প্রতিবেদক : সিলেট কোতয়ালি মডেল থানা পুলিশ মহানগরীর গার্ডেন টাওয়ারে অভিযান চালিয়ে ২৬ রাউন্ড শর্টগানের রাবার ও লিডবল কার্তুজ উদ্ধার এবং ২ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (১০ ডিসেম্বর/২৫ অগ্রহায়ণ) ভোর আনুমানিক সোয়া ৫টায় এসআই (নি) শিপলু চৌধুরী সঙ্গীয় অফিসার-ফোর্সসহ মেন্দিবাগ এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় গার্ডেন টাওয়ারের ৮ম তলার ৪০/৮১ নম্বর ফ্ল্যাটের একটি কক্ষ থেকে ১৬ রাউন্ড শর্টগানের লিডবল কার্তুজ ও ১০ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার এবং মো এনামুল হক (৩৫, পিতা মো আব্দুল বারেক, বেতকুঁড়ি, হালুয়াঘাট, ময়মনসিংহ, বর্তমান ঠিকানা শাহজালাল উপশহর বাসা নং-২৭, রোড নং-২২, ব্লক-বি) ও বোরহান উদ্দিন (৩৫, পিতা আমান উল্লাহ, হায়দরপুর, ছাতক, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা গার্ডেন টাওয়ার, ৮ম তলা, ফ্ল্যাট নং-৪০/৮১) গ্রেফতার করা হয়।
এ ঘটনার বিষয়ে এসএমপির কোতয়ালি মডেল থানার এফআইআর রুজু করা হয়।