সিলেটে ২৪ ঘণ্টায় ৬ ডেঙ্গু রোগী শনাক্ত || সেপ্টেম্বরে আক্রান্ত বেশি

প্রকাশিত September 23, 2025
সিলেটে ২৪ ঘণ্টায় ৬ ডেঙ্গু রোগী শনাক্ত || সেপ্টেম্বরে আক্রান্ত বেশি

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৬ নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের বরাত দিয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর/৮ আশ্বিন) দুপুরে পিআইডি সিলেট এ তথ্য সরবরাহ করে।
এতে আরও জানোনো হয়, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।
পিআইডি সিলেটের দেওয়া তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে আছেন সিলেট জেলায় ৩০ জন, সুনামগঞ্জ জেলায় ২৩ জন, মৌলভীবাজার জেলায় ২০ জন ও হবিগঞ্জ জেলায় ৯২ জন।
এই ১৬৫ জনের মধ্যে কেবল সেপ্টেম্বর মাসেই এ পর্যন্ত ৫৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
তবে সিলেট বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।