সিলেটে হৃদয়ে আন্তর্জাতিক মুজিব ফোর্সের অনুষ্ঠান

প্রকাশিত December 31, 2017
সিলেটে হৃদয়ে আন্তর্জাতিক মুজিব ফোর্সের অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে হৃদয়ে সিলেট আন্তর্জাতিক মুজিব ফোর্সের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
কর্মসূচির মধ্যে ছিল, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, সম্মননা স্মারক প্রদান, শীতবস্ত্র বিতরণ, সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
রবিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এসব কর্মসূচি পালন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ্ উদ্দিন সিরাজ। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান,
সভাপতিত্ব করেন, সংগঠনের সহ সভাপতি হোসাইন আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, রোটারিয়ান রেবেকা জাহান রোজি, রুবেল আহমদ, রহিম উদ্দিন, বাবুল আহমদ ও আলিম উদ্দিন। পরিচালনায় ছিলেন, কিবরিয়া আহমদ অপু।