যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন-এইচআরএফ সিলেটে অসহায় মানুষদের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেছে।
সিলেট মহানগরীর ৫ নম্বর ওয়ার্ডের ১৫০টি পরিবারের প্রতিবন্ধী শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষের মধ্যে এসব বিতরণ করা হয়।
রবিবার, ২৬ মার্চ আম্বরখানা বড়বাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদের সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপহার সামগ্রী হিসেবে এক সপ্তাহের খাবার হিসাবে ছিল চাল, ডাল, তেল, পেঁয়াজ, চিনি, আলু ও ছোলা।
এ সময় কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, হিউম্যান রিলিফ ফাউন্ডেশন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সবারই উচিত প্রতিবন্ধী মানুষদের পাশে থাকা। তারা সমাজের বোঝা নয়। তাদেরকে নিয়েই এগিয়ে যেতে হবে।
উপহার বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করেন নাজিম তাহের, ইউসুফ আলী, ছাবু খান, তুতন খান, মো রবিউস সানী, আরিফ আহমদ প্রমুখ।