হরিজন কলোনিতে মাদক ব্যবসায়ীদের হামলা মন্দির ভাংচুর আহত ১০

প্রকাশিত January 10, 2024
হরিজন কলোনিতে মাদক ব্যবসায়ীদের হামলা মন্দির ভাংচুর আহত ১০

বিশেষ প্রতিবেদক : সিলেটে হরিজন কলোনিতে হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর হয়েছে মন্দির। এ ঘটনার জন্যে একদল মাদক ব্যবসায়ীকে অভিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার, ৯ জানুয়রি (২৫ পৌষ) রাত সাড়ে ৯টার দিকে দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে যায়।
কলোনির বাসিন্দারা জানান, স্থানীয় মাদক ও তীর খেলায় জড়িত ব্যবসায়ীরা তাদের উপর অতর্কিতে হামলা চালায়। তারা তখন একটি সামাজিক অনুষ্ঠান নিয়ে আলোচনায় ছিলেন। হামলাকারীরা সেখানকার কালিমন্দির ভাংচুর করে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা ও দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান।
আহতদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া।
আহতদের দেখতে এসে সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন ঘটনায় জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচার দাবি করেন।