সিলেটে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত January 13, 2023
সিলেটে সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট মহানগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদমিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা আরমান আহমদ শিপলু।
সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেটের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো মাসুক মিয়া, রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহির ইসলাম জুয়েল, সেতুবন্ধন সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ সিলেটের সভাপতি কামাল আহমদ ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম শামীম, রোটারিয়ান রেবেকা জাহান রোজি, মো দিদার আহমদ, কবি ও সংগঠক লুৎফা আহমদ লিলি, ফররুখ আহমদ ফারুক প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি