সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

প্রকাশিত August 7, 2026
সিলেটে সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুতে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর শোক

সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক শিশুসহ নয়জন নিহত এবং বহু যাত্রী আহত হওয়ার ঘটনায় শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় মন্ত্রী বলেন, ”এই সড়ক দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের অকাল মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। এই শোকাবহ মুহূর্তে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি।”
তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার ধৈর্য দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।
একই সাথে তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত ও সুস্থতা কামনা করেন এবং তাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।