সিলেটে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জ্যেষ্ঠ আত্মজ শ্রীশ্রীবড়দার শুভ ১১৫তম আবির্ভাব দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মহানগরীর করেরপাড়ায় শ্রীহট্ট সৎসঙ্গ বিহারে আগামী ২৮ নভেম্বর শুক্রবার দিনব্যাপী সৎসঙ্গ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে সকাল ১০টা ১ মিনিটে সমবেত বিনতী প্রার্থনা ও সদগ্রন্থাদি পাঠ, সকাল সাড়ে ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, দুপুর ১২টায় মাতৃসম্মেলন, দুপুর ১টায় ভান্ডারা মহাপ্রসাদ বিতরণ, দুপুর দেড়টায় ঠাকুরের ভাবাদর্শে লীলাকীর্ত্তন, বিকেল সাড়ে ৩টায় ধর্মসভা, সন্ধ্যা ৫টা ১০ মিনিটে সান্ধ্যকালীন সমবেত বিনতী প্রার্থনা ও সদগ্রন্থাদি পাঠ, সাড়ে ৫টায় তুমুল কীর্ত্তন তৎপর বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি। এছাড়া সারাদিন দীক্ষাদানের ব্যবস্থা থাকবে।
শ্রীশ্রীবড়দার শুভ ১১৫তম আবির্ভাব দিবস উদযাপনে সার্বিক সহযোগিতায় রয়েছে শ্রীহট্ট সৎসঙ্গ বিহার, করেরপাড়া সিলেটের আহ্বায়ক কমিটি।
কর্মসূচিতে সর্বস্তরের সৎসঙ্গী ও ভক্ত-অনুরাগীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য শ্রীহট্ট সৎসঙ্গ বিহার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং সুশীল চন্দ্র দে ও নীভা রানী দে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি