শ্রীরাম চন্দ্রের শুভ আবির্ভাব তিথি উপলক্ষে সিলেটে ৬ষ্ঠ বার দু’দিনব্যাপী শ্রীরাম নবমী মহোৎসব ২০২৬-এর আয়োজন করা হয়েছে।
আগামী ২৬ মার্চ সিলেট মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীরাম নবমী উদযাপন পরিষদ শ্রীহট্টের উদ্যোগে এ উৎসব শুরু হবে।
অনুষ্ঠানমালায় থাকবে ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় শ্রীরাম লালা শ্রীবিগ্রহের আগমন ও সমবেত বরণ অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় শ্রীরাম লালার আরতি ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন এবং রাত ৮টায় শ্রীরাম ভজন সঙ্গীত ও স্তুতিপাঠ।
২৭ মার্চ সকাল ৮টায় শ্রীরামের পূজা অর্চ্চনা, সকাল ১০টায় শ্রীরামের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ, সকাল ১১টায় যজ্ঞানুষ্ঠান, দুপুর ১২টায় শ্রীরাম কথামৃত আলোচনা, দুপুর ১টা ৩০ মিনিটে সর্বস্তরের ভক্ত-অনুরাগীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টায় মর্যাদা পুরোষোত্তম ভগবান শ্রীরাম চন্দ্রের সন্ধ্যারতি ও সমবেত দীপদান ও রাত ৮টায় অনুষ্ঠান সমাপন।
মহোৎসবের মহারাজভোগ ও যে কোনো অনুদান প্রদানে ০১৭৫৮-৩৬৪৬৮৬ (বিকাশ)-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি