সাংস্কৃতিক প্রতিবেদক : সিলেটে বাংলাদেশ শিশু একাডেমির বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন, সমাপনী সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা শিশুদের লেখাপড়ার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি চর্চার উপর গুরুত্ব আরোপ করেছেন।
নিজের ইতিহাস-ঐতিহ্য চর্চা বিশেষ করে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার ব্যাপারে সন্তানদেরকে উদ্বুদ্ধ করতে তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শনিবার, ২৭ এপ্রিল বিকেলে কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন। সভাপতিত্ব করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান ভূঞা। বিশেষ অতিথি ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও মুক্তিযুদ্ধ গবেষক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি রজত কান্তি গুপ্ত ও সংগীতশিক্ষক বিপ্রদাশ ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী নাজমা পারভীন।
পরে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ সমাপ্তকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
সবশেষে শিশুরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।