শিক্ষক, কবি ও সংগঠন লুৎফা আহমদ লিলির ৩টি কবিতা গ্রন্থের আলোচনা ও কবিতা পাঠের আসর মীম প্রকাশনীর স্বত্বাধিকারী কামাল আহমদের সার্বিক তত্ত্বাবধানে মঙ্গলবার সিলেট মহানগরীর দরগাই গেইটে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সবাসের প্রতিষ্ঠাতা ও সভাপতি সৈয়দ আছলাম হোসেনের সভাপতিত্বে ও পোয়েস্ট ক্লাব অব বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সভাপতি, ইউরোপিয় ইউনিয়ন শাখার কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আনোয়ার উদ্দিন আহমদ রুনু। প্রধান আলোচনা হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক-কলামিস্ট আফতাব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও কবি ফারহানা বেগম হেনা, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব এনামুল ইসলাম তালুকদার ও এলএসি প্রিন্টার্সের স্বত্বাধিকারী জাকির হাসান শিকদার। সংবাদ বিজ্ঞপ্তি