সিলেটে র‌্যাব ও ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

প্রকাশিত March 10, 2026
সিলেটে র‌্যাব ও ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযানে সিলেটে ২ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেটের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে প্রায় এক ঘণ্টা মহানগরীর বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পণ্যের মোড়ক ব্যবহার না করা ও পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার দায়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৩৭ ও ৪৫ ধারায় হকার্স মার্কেটে মেসার্স হৃদয় এন্ড ব্রাদার্স ও শাহজালাল স্টোরকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।