সিলেটে বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দাস ও কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাসকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন-জিডিএফ সংবর্ধনা জ্ঞাপন করেছে।
গত ১ জানুয়ারি দুপুরে মহানগরীর জিন্দাবাজারে জিডিএফ কার্যালয়ে সংবর্ধনার আয়োজন ও জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ব্রেইল বই বিতরণ হয়।
জিডিএফ সহসভাপতি এ এইচ এম ইসরাইল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথির হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দাস, কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, জাবেদ ভাই বন্ধু মহলের বন্ধু সৈয়দ মাহমুদুল হক ও ডিকেফ মহাসচিব অমিয় চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। পরিচালনা করেন জিডিএফ ব্যবস্থাপক স্বপন মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াসমিন, শিক্ষক সালাম মিয়া ও সুপার ভাইজার রায়হান খান সহ শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে জিডিএফের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সুনীল চন্দ্র দাস ও কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাসকে ফুলের তোড়া দিয়ে সম্মাননা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি