সিলেটে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত February 27, 2023
সিলেটে মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সিলেটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহানগরীর কাজীটুলায় গিয়ে শেষ হয়।
পরে কাজীটুলায় সাবিনা ইয়াসমিনের বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সিসিক কাউন্সিলর শাহানারা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আছমা কামরানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবিনা ইয়াসমিন, সালমা বেগম, হেনা বেগম, শেলী বেগম, লিলু বেগম, রুমী বেগম, রোকসানা বেগম, জেবুন্নাহার শিরীন প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এছাড়া খাদ্য বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি