সিলেটে মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ২৫ মার্চ

প্রকাশিত March 18, 2026
সিলেটে মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে বার্ষিক পূজা শুরু ২৫ মার্চ

সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের নিকট অতি পবিত্র ৫১ শক্তিপীঠের অন্যতম মহাপীঠ শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে ‘শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবী’র বার্ষিক পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই পূজা অনুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের জৈনপুরে (দক্ষিণ সুরমা) অবস্থিত মহালক্ষী ভৈরবী গ্রীবা মহাপীঠে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে, ২৫ মার্চ বুধবার মহাসপ্তমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ (বিকেল ৫টা পর্যন্ত) এবং দুপুর ২টা থেকে মাতৃসঙ্গীত।
২৬ মার্চ বৃহস্পতিবার মহাঅষ্টমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ, মহাপ্রসাদ বিতরণ (বিকেল ৫টা পর্যন্ত), দুপুর ১২টায় ধর্মসভা, বিকেল ২টা থেকে মাতৃসঙ্গীতানুষ্ঠান, বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশেষ গীতিনৃত্য নাট্যানুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পদাবলী কীর্ত্তন।
২৭ মার্চ শুক্রবার মহানবমীতে সকাল ৮টায় শ্রীশ্রী মহালক্ষী ভৈরবী দেবীর বিহিত পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, চণ্ডীপাঠ, ভোগরাগ, দুপুর ১২/৫০/৩৭ ঘটিকার মধ্যে পূর্ণাহুতি যজ্ঞ, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ, দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত মাতৃবন্দনা কীর্ত্তন, রামায়ণ কীর্ত্তন ও হরিনাম সংকীর্ত্তন।
২৮ মার্চ শনিবার দশমী বিহিত পূজা শেষে অনুষ্ঠান সমাপন।
প্রতিদিন মায়ের চরণে ১ হাজার টাকার মহাঅন্নভোগ নিবেদনের ব্যবস্থা রয়েছে এবং অনুষ্ঠানের ব্যয় নির্বাহার্থে অর্ঘ্য বা দানসামগ্রী সাদরে গৃহিত হবে। বিকাশ নং-০১৭২২-২২০৩৫০, ০১৭১২-৩২৬৭৬১। সংবাদ বিজ্ঞপ্তি