সিলেটে বৃহত্তর জৈন্তিয়া আইনজীবী পরিষদের কমিটি গঠন

প্রকাশিত November 6, 2022
সিলেটে বৃহত্তর জৈন্তিয়া আইনজীবী পরিষদের কমিটি গঠন

বৃহত্তর জৈন্তিয়া আইনজীবী পরিষদ, জেলা জজ আদালত, সিলেটের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষ্যে এক আলোচনা সভা শুক্রবার সন্ধ্যায় জেলা জজ আদালতের ৩ নম্বর বার হলে অনুষ্ঠিত হয়।
জ্যেষ্ঠ অ্যাডভোকেট নূরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আইনজীবী নাসির উদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট বৃহত্তর জৈন্তিয়া আইজীবী পরিষদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির রয়েছেন সভাপতি অ্যাডভোকেট নূরুল হক, সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী ও অ্যাডভোকেট আজমল আলী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শঙ্কর লাল দাস ও যুগ্মসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস ছাত্তার।-সংবাদ বিজ্ঞপ্তি