বিমানবন্দর থানা পুলিশের অভিযানে জালনোটসহ একজন গ্রেফতার

প্রকাশিত April 6, 2024
বিমানবন্দর থানা পুলিশের অভিযানে জালনোটসহ একজন গ্রেফতার

সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানা পুলিশের অভিযানে সাড়ে ১০ হাজার টাকার বাংলাদেশী জাল নোটসহ একজন গ্রেফতার হয়েছে।
শুক্রবার, ৫ এপ্রিল বিকেল ৪টার দিকে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নি) সুজিত চক্রবর্তী দিবাকালীন সিয়েরা-৩২ কর্মকর্তা এএসআই (নি) ইব্রাহিম আল সুমন ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লাক্কাতুরায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন।
এ সময় এই জাল টাকাসহ মো রমজান (২১, পিতা আব্দুল খালেক, মধুনগর, পুড়াবাড়ি, যশোদল, কিশোরগঞ্জ) নামের একজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়েছে। তথ্য বিবরণী