সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত August 31, 2026
সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আজ ১ সেপ্টেম্বর (১৭ শ্রাবণ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। সারাদেশে দিনটি বর্ণাঢ্য কর্মসূচিতে উদযাপন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি