সিলেটে বিএনপির গণমিছিল শনিবার || সফলের আহবান নেতৃবৃন্দের

প্রকাশিত December 22, 2022
সিলেটে বিএনপির গণমিছিল শনিবার || সফলের আহবান নেতৃবৃন্দের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ সহ সারাদেশে গ্রফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি এবং কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেটে গণমিছিলের আয়োজন করা হচ্ছে।
ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ২টায় গণনিছিলটি বের হয়ে মহানগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবে।
বিএনপির জেলা সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী বিএনপির জেলা, উপজেলা, পৌর ও ওয়ার্ড শাখার নেতাকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি