সিলেটে বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬ অনুষ্ঠিত

প্রকাশিত August 9, 2026
সিলেটে বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬ অনুষ্ঠিত

সিলেটে বর্ণিল আয়োজনে বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
এতে অংশগ্রহণকারীদের মধ্যে সিলেট বিভাগের সেরা ছয় প্রতিযোগী রাজধানী ঢাকায় গ্রান্ড ফিনালেতে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল-বিপিআইসিসি ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল- ইউএসএসইসির যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ প্রোটিন কুকিং চ্যালেঞ্জ-২০২৬ রবিবার (৯ আগস্ট/২৫ শ্রাবণ) দিনব্যাপী মহানগরীর সিলেট প্যারাডাইস ইন হোটেলে অনুষ্ঠিত হয়।
এতে সিলেট বিভাগের আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়েছেন হিউবার্ট লামিন। দ্বিতীয় হয়েছেন মো ইয়াহিয়া, তৃতীয় হয়েছেন ফ্লেমিং প:তাম, চতুর্থ হয়েছেন তাহরিমা আফরিন, পঞ্চম হয়েছেন মো কাউসার আহমেদ ও ষষ্ঠ হয়েছেন প্রেইজি সিনহা এমি।
পরে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন বিপিআইসিসির সেক্রেটারি এ টি এম মোস্তফা কামাল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন খ্যাতিমান সেফ টনি খান, রন্ধন বিশেষজ্ঞ রহিমা সুলতানা রিতা ও সাজেদা ফাউন্ডেশনের নিউট্রিশনিস্ট ইশরাত জাহান।
এই আয়োজন কেবল খাদ্যপ্রেমীই নয়, বরং পুষ্টি ও নিরাপদ প্রোটিন বিষয়ে সচেতনতা সকল মহলের নজর কেড়েছে।
বিপিআইসিসির সেক্রেটারি এ টি এম মোস্তফা খান জানান, প্রোটিন শুধু একটি খাদ্য নয়, এটি মানুষের অধিকার। মানুষের এই অধিকার সম্পর্কে সচেতন করতেই তারা এ উদ্যোগ নিয়েছেন।
তিনি মানবসম্পদ উন্নয়নে প্রোটিনের অপরিহার্যতা তুলে ধরেন।
পুষ্টিবিদ ইশরাত জাহান সয়াবিনকে নির্ভরযোগ্য ও সাশ্রয়ী প্রোটিনের উৎস হিসেবে উল্লেখ করেন।
কোষ তৈরিতে প্রোটিনের ভূমিকা অ্যত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রোটিনের অন্যতম উৎস মুরগির মাংস, ডিম ও সয়াবিন। সাধারণ মানুষ যেন তার প্রয়োজনীয় পুষ্টি মুরগির মাংস, ডিম ও সয়াবিন থেকে সংগ্রহ করতে পারে, সে বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি