নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি সবসময়ই দেশের সংকটকালে জনগণের পাশে থেকেছে। অন্যদিকে নিজের নেতা-কর্মীদের ছেড়ে শেখ হাসিনাকে পালাতে হয়েছে।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে দলের জেলা ও মহাননগর শাখার বর্ণাঢ্য আয়োজনের প্রথম দিনে বিশাল শোভাযাত্রার আগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, জাতি ইতোমধ্যেই নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে। সেই যাত্রা এখন আর কেউ তা থামাতে পারবে না। ইনশাল্লাহ, আসন্ন সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।
তিনি বলেন, যারা স্বাধীনতাকে অস্বীকার করে দ্বিতীয় প্রজাতন্ত্রের কথা বলে তাদের জনগণের কাছে ভোট চাওয়ার নৈতিক অধিকার নেই। নির্বাচনবিরোধী সব ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। সঞ্চালনায় ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। কেন্দ্রীয় নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড এনামুল হক চৌধুরী ও আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট হাদিয়া চৌধুরী মুন্নী, নাসিম হোসাইন, আব্দুল কাইয়ুম জালালি পংখি, জেলা সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, মামুনুর রশিদ মামুন (চাকসু), শাহাব উদ্দিন আহমদ, শাহজামাল নূরুল হুদা, শহিদ আহমদ (চেয়ারম্যান), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর, ইকবাল আহমদ, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, কামরুল হাসান শাহীন, সুরমান আলী, যুগ্মসম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী, অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, আব্দুল আহাদ খান জামাল, শাকিল মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান, মুশিকুর রহমান মুহি, অ্যাডভোকেট আল আসলাম মুমিন, মহানগর সহসভাপতি ডা নাজমুল ইসলাম, সৈয়দ মিসবাহ উদ্দিন, সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সুদিপ রঞ্জন সেন বাপ্পু, মাহবুব কাদির শাহী, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, সাদিকুর রহমান সাদিক, নিগার সুলতানা ডেইজি, ডা আশরাফ আলী, নূরুল মুমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল হোসেন, রহিম মল্লিক, মুফতি নেহাল, জাহাঙ্গীর আলম, মোতাহের আলী মাখন, যুগ্মসাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শামীম মজুমদার, মির্জা বেলায়েত হাসান লিটন, নেওয়াজ বক্ত তারেক, মাহবুবুল হক চৌধুরী, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল, রেজাউল করিম আলো, মন্জুরুল হাসান মন্জু, ফাতেমা জামান রোজি, নাদির খান, আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, জাকির হোসেন মজুমদার, রফিকুল ইসলাম রফিক, দেওয়ান জাকির, খসরুজ্জামান খসরু প্রমুখ।