আগামী ১ সেপ্টেম্বর সারাদেশের ন্যায় সিলেটেও বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৩টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রবিবার (৩০ আগস্ট/১৫শ্রাবণ) রাত ৮টায় মহানগরীর মেন্দিবাগে এমরান ল অ্যাসোসিয়েট কার্যালয়ে সিলেট জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় এতে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।
সভায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলকে আহ্বায়ক এবং সহসভাপতি নাজিম উদ্দিন লস্করকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা বিএনপির সহসভাপতি, যুগ্ম সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ সদস্য হিসেবে থাকবেন।
এছাড়াও সিলেট জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি/আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক/সদস্য সচিববৃন্দও প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সভায় সিদ্ধান্ত হয়, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির আওতাধীন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অধীনস্থ ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে।
একইভাবে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও নাজিম উদ্দিন লস্কর, উপদেষ্টা কামরুল হাসান শাহিন, যুগ্মসম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, আনোয়ার হোসেন মানিক, অ্যাডভোকেট আবু তাহের, অ্যাডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম ও শাকিল মুর্শেদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ ও অ্যাডভোকেট আল আসলাম মুমিন, সম্পাদক শামীম হেলালী ও অ্যাডভোকেট মোস্তাক আহমদ এবং সহসম্পাদক দেলোয়ার হোসেন দিনার, শাহীন আলম জয়, ডা নাজিম উদ্দিন, আলাউদ্দিন আলাই, আহমদ সোলায়মান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খান, মিনহাজ উদ্দিন চৌধুরী, শামসুর রহমান শামীম ও ইসলাম উদ্দিন এবং সদস্য জসিম উদ্দিন ও আফতাব উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি