সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা

প্রকাশিত November 24, 2022
সিলেটে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মতবিনিময় সভা

ব্ন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট ডিআইসির উদ্যোগে স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের নিয়ে বৃহস্পতিবার সকালে মহানগরীর চৌকিদেখিতে বন্ধু ড্রপ-ইন সেন্টারে এইচআইভি/এইডস বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা আব্দুল গফ্ফার। সভাপতিত্ব করেন, ডেপুটি সিভিল সার্জন ডা জন্মেজয় দত্ত। বন্ধু সিলেট ডিআইসি ম্যানেজার মো জহিরুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা আহমেদ শাহরিয়ার, এমওডিসি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো মুফিজুর রহমান, উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদ, সাংগঠনিক সম্পাদক হেনা মমো ও সিলেট বন্ধু মনিটরিং এ্যান্ড ইভালুয়েশন ডেপুটি ম্যানেজার আলমগীর কবির।
প্রধান অথিতির বক্তব্যে ডা আব্দুল গফ্ফার বলেন, এইচআইভি এমন একটি ভাইরাস যা প্রতিরোধ করা যায়; কিন্তু সমস্যা হলো এইচআইভি আক্রান্ত ব্যক্তি যথন নিজেকে গোপন রাখে বা চিকিৎসার বাইরে থাকে তখন তার মাধ্যমে এইচআইভির বিস্তার ঘটে। অবশ্য বাংলাদেশে পরিস্থিতি ভাল। কারণ বেশিরভাগ মানুষ ধর্মীয় অনুশাসন মেনে চলে। তবে ঝুঁকিপূর্ণ আচরণকারী জনগোষ্ঠী বিভিন্ন সামাজিক বৈষম্যের কারণে চিকিৎসাসেবার বাইরে থাকায় এইচআইভির বিস্তারের ঝুকিঁ রয়েছে। তাই ট্রান্সজেন্ডার জনগোষ্ঠী সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সঠিক ধারণা তৈরি করতে হবে।–সংবাদ বিজ্ঞপ্তি