নিজস্ব প্রতিবেদক : সিলেটে শুভ বিজয়া দশমী শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু সমাজের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শেষ হলো।
দুর্গোৎসবের শেষদিনে বিদায় ও বিষাদের ধ্বনিতে সুরমা নদী সহ বিভিন্ন জলাধারে প্রতীমা বিসর্জন দেওয়া হয়।
গত ২৮ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে ৫ দিনব্যাপী শারদীয় দুর্গাপূজা হয়।
বৃহস্পতিবার (২ অক্টোবর/১৭ আশ্বিন) বিকাল থেকে সিলেট মহানগরীর চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়।
এর আগে সকালে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এছাড়া সকল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিকাশের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার প্রার্থনা করা হয়।
বিজয়া দশমী উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শোভাযাত্রারও আয়োজন করা হয়। উল্লেখ্য, সিলেটে এবারই প্রথম শারদীয় দুর্গোৎসবে মহাঅষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে।
বিজয়ার শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বজায় ছিল। র্যাব, সেনাবাহিনী ও পুলিশের বিশেষায়িত ইউনিট সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে। এছাড়াও দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়। সার্বিক নিরাপত্তায় চালু ছিল হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর। পাড়া-মহল্লায় পরিবেশ ঠিক রাখতে ড্রোন উড়ানোর পাশাপাশি সোশাল মিডিয়া মনিটরিংয়ে নিয়োজিত ছিল মেট্রোপলিটন পুলিশের সাইবার টিম।
এ বছর জেলায় ৬১৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে।–সূত্র পিআইডি সিলেট