সিলেটে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রকাশিত December 23, 2022
সিলেটে প্রগতি লাইফ ইন্সুরেন্সের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

প্রগতি লাইফ ইন্সুরেন্স আয়োজিত ব্যবসা উন্নয়ন সভা বুধবার বিকেলে সিলেট মহানগরীর একটি অভিজাত মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সার্ভিস সেন্টার ইনচার্জ লুৎফুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রগতি লাইফ ইন্সুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম আজিম। তিনি বলেন যে দেশের কর্মী ব্যবস্থা যত বেশি উন্নত, সে দেশ তত উন্নত। বাংলাদেশে সুদিন আসছে। বীমা জগতে গর্বের বিষয় হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পেশাকে বিকশিত করেছেন।
এজিএম আনোয়ার হোসাইন ও আরিফুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ফারুক মাহমুদ ও ভাইস প্রেসিডেন্ট সালাউদ্দিন আকবর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাশেদুল ইসলাম শিকদার, হুমায়ুন কবির, মো মাসুদ আলী হোসাইন, কামরুল ইসলাম, মওলদ মিয়া, নূরুন্নবী প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি