সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা শুরু হচ্ছে আগামীকাল

প্রকাশিত May 9, 2026
সিলেটে প্রকাশক পরিষদের বইমেলা শুরু হচ্ছে আগামীকাল

নিজস্ব প্রতিবেদক : প্রকাশক পরিষদ সিলেটের উদ্যোগে রবিবার (১০ মে) থেকে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে বইমেলা শুরু হচ্ছে।
এ বইমেলা গত ২৪ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত একই জায়গায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; কিন্তু সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার পর সিলেট মহানগর পুলিশ-এসএমপি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে অনুমতি বাতিল করে দেয়। তবে শেষপর্যন্ত আবার অনুমতি দিয়েছে।
এসএমপি, সিলেট সিটি করপোরেশন ও জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এ বইমেলা আগামীকাল বিকাল ৩টায় উদ্বোধন করবেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মেলা চলবে প্রতিদিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।