সিলেটে পুলিশ পরিবারকে চিকিৎসাসেবা দিলেন ভারতীয় চিকিৎসকরা

প্রকাশিত August 26, 2023
সিলেটে পুলিশ পরিবারকে চিকিৎসাসেবা দিলেন ভারতীয় চিকিৎসকরা

আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা বিধানে একটি সুস্থ ও প্রশিক্ষিত পুলিশ বাহিনীর বিকল্প নেই। এ সত্য উপলব্ধির আলোকে সিলেটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে শনিবার, ২৬ আগস্ট বিভাগীয় পুলিশ হাসপাতাল, সিলেটে ভারতের দিল্লী থেকে আগত গাইনি, অর্থোপেডিক ও কার্ডিওলজির বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে দিনব্যাপী বিশেষ মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হয়।
এ সময় সিলেট বিভাগের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা গ্রহণ করেন।
এর মধ্যে গাইনি সংক্রান্ত চিকিৎসা নিয়েছেন ১৭৭ জন ,অর্থোপেডিক সংক্রান্ত চিকিৎসা নিয়েছেন ২০০ জন ও কার্ডিওলজি সংক্রান্ত চিকিৎসা নিয়েছেন ৯৬ জন। তথ্য বিবরণী