সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত May 4, 2026
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ২২ লাখ টাকা জরিমানা

পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত, ২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ ভঙ্গের দায়ে সিলেটে ২ ব্যক্তি ও ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
সোমবার (৪ মে/২১ বৈশাখ) পরিচালিত অভিযানে পাহাড়/টিলা কর্তন, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্তভঙ্গ ও তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে মোট ২২ লাখ ৩৬০ টাকা জরিমানা করা হয়।
এই অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। পিআইডি