সিলেটে পনিটুলায় মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২১ মে

প্রকাশিত May 18, 2026
সিলেটে পনিটুলায় মহাপ্রভুর আখড়ায় হরিনাম সংকীর্ত্তন শুরু ২১ মে

সিলেটে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী মহাপ্রভু, তার পার্ষদ গদাধর পণ্ডিত গোস্বামী ও নিত্যানন্দ মোহন্তর প্রীতার্থে অষ্টপ্রহরব্যাপী হরিনাম সংকীর্ত্তন মহোৎসবের আয়োজন করা হয়েছে।
এই মহোৎসব মহানগরীর ব্লক-বি, ৫৭, পল্লবী আবাসিক এলাকার পনিটুলায় শ্রীশ্রী মহাপ্রভুর আখড়ায় অনুষ্ঠিত হবে।
মহোৎসবের অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ, শুভ অধিবাস সংকীর্ত্তন, শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তন মহাযজ্ঞ মহোৎসবের সূচনা, মহাভোগারতি দর্শন, মহাপ্রভুর মুখমিশ্রিত মহাপ্রসাদ বিতরণ, কলঙ্কমোচন, ১০৮ শ্রীশ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজকে নিবেদিত গুরুপূজা, দধিভাণ্ড ভঞ্জন, হরিনাম সংকীর্ত্তন বিশ্রাম ও সর্বস্তরের গৌরভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ। সংবাদ বিজ্ঞপ্তি