সিলেটে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারি ও ২ ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশিত February 9, 2024
সিলেটে ডিবি ও থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারি ও ২ ছিনতাইকারী গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৭ জুয়ারি গ্রেফতার হয়েছে।
৮ ফেব্রুয়ারি বিকেল সোয়া ৪টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর চালিবন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় কবির আহমদ (৩৫, পিতা ইমান আলী, আনোয়ার পুর, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা রিয়াজের কলোনি, মেন্দিবাগ, সিলেট), মো দেলোয়ার হোসেন (৩২, পিতা মৃত আব্দুস সালাম, শিমুলকান্দি, সিলেট), মো দুলাল মিয়া (২৬, পিতা মৃত শহিদ মিয়া, রসুলাবাদ, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া, বর্তমান ঠিকানা শ্রমিক আসাদ আলীর গুদাম, কালীঘাট, সিলেট), শহীদ মিয়া (৩৫, পিতা মতিউর রহমান, নূরপুর বোয়ালী, খালিয়াজুরী, নেত্রকোনা, বর্তমান ঠিকানা আইয়ুব আলীর গ্যারেজ, সাদারপাড়া, শাহজালাল উপশহর, সিলেট), সেকু দেব (৪০, পিতা মৃত কৃপেশ দেব, লক্ষীপুর, ওসমানীনগর, সিলেট, বর্তমান ঠিকানা বকুলবাবুর বাসা, চালিবন্দর, সিলেট), মো নয়ন মিয়া, পিতা মৃত আশরাফ মিয়া, রূপনগর ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা চন্দন মেম্বারের গ্যারেজ, ৪ নম্বর গলি, বাদামবাগিচা, সিলেট) ও মো মিঠু মিয়াকে (৪৫, পিতা ইদ্রিস আলী, নেদামদি, মতলব উত্তর, চাদঁপুর, বর্তমান ঠিকানা দুলালের ঘর, সেবহানীঘাট কাঁচাবাজার, সিলেট) গ্রেফতার করে।
এ ব্যাপারে সিলেট কোতয়ালি মডেল থানার মামলা রুজু করা হয়েছে।
এর আগের রাত অনুমান ৩টায় সিলেট মহানগরীর হুমায়ুন রশিদ চত্বর থেকে সিএনজি অটোরিকশায় মোগলাবাজার এলাকায় রাঘবপুর গ্রামে নিজের বাড়িতে যাওয়ার জন্য সেহান আহমদ নামে এক ব্যক্তি ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার প্রায় ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় তারা তার গলায় ছুরি দিয়ে আঘাত করতে গেলে তিনি আত্মরক্ষার চেষ্টা চালাতে গিয়ে আহত হন। ছিনতাইকারীরা তখন তাকে রাস্তার ফেলে দিয়ে অটোরিকশকা নিয়ে পালিয়ে যায়।
এর কিছুক্ষণের মধ্যেই সেহান আহমদ মোগলাবাজার থানার রাত্রিকালীন সিয়েরা ৫১-এর অফিসার এসআই কৌশিক সরকারকে পেয়ে বিস্তারিত জানালে পুলিশ কুচাই আসাসিক এলাকা হতে ছিনতাইকৃত মোবাইল সেট, অটোরিক্সা (রেজি নং-সিলেট-থ-১২-৭১৫৯) ১টি চাকু সহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
ছিনতাইকারীরা হলো অটোরিকশা চালক আবজল আলী রাজু (৩১) ও যাত্রী তারেকুর রহমান তানভির (২২)। আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। তথ্য বিবরণী