জয়বাংলা সাহিত্য পরিষদ জেলা শাখার নিয়মিত মাসিক সাহিত্য আসর শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে অনুষ্ঠিত হয়।
এ মাসের সাহিত্য আসরটি বঙ্গবন্ধু সহ পনেরো আগস্টের শহীদদের স্মৃতির প্রতি নিবেদন করা হয়।
সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হরিপদ চন্দ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি সাইদুর রহমান সাঈদ। লেখা পাঠে অংশ নেন, অজিত রায় ভজন, হৃষিকেশ রায় শংকর, তারেশ কান্তি তালুকদার, সামাদ বাঙ্গালী, ধ্রুব গৌতম, মাসুদা সিদ্দিকা রুহী, পৃথ্বিশ চক্রবর্তী, নূরুল ইসলাম, জয়নাল আবেদীন বেগ ও বদরুল ইসলাম সোহাগ।