সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা পুলিশ দেশীয় অস্ত্র সহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে।
থানার এসআই মো আসাদুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান পরিচালনাকালীন বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর (২০ পৌষ) রাত আড়াইটায় তেমুখী পয়েন্টে অবস্থানকালে খবর পেয়ে উপ পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজ পদে পদোন্নতি প্রাপ্ত) মো আজবাহার আলী শেখের দিক-নির্দেশনায় এবং জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ও ওসি (তদন্ত) আবু খালেদ মামুনের সার্বিক তত্ত্বাবধানে সঙ্গে থাকা অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থল টুকেরবাজার সেতুর পূর্ব পাশে শাহপুরগামী রাস্তার মুখে ছুটে যান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি সিএনজি অটোরিকশা রেখে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে হাসান আলী (২৪, আক্রাম আলী, আলীনগর ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জ, বর্তমানে নোয়াপাড়া, বড়বাড়ী, লন্ডন প্রবাসী মনোয়ারা বেগমের বাড়ির ভাড়াটিয়া, জালালাবাদ, সিলেট), দুলাল মিয়া (২৮, পিতা মৃত মজর আলী, রায়েরগাঁও, শিবেরবাজার পশ্চিমপাড়া, ইসলাম উদ্দিনের বাড়ি, জালালাবাদ, সিলেট) ও কয়েছ আহমদকে (২২, পিতা মল্লিক মিয়া, নলকট, বাদাঘাট কলেজের পিছনে, জালালাবাদ, সিলেট) আটক করা হয়।
তবে অপর একটি সিএনজি অটোরিকশায় থাকা তাদের সহযোগী উজ্জ্বল (২৬, পিতা ইদ্দিছ মিয়া প্রকাশ ডেঙ্গু মিয়া, আখালিয়া নোয়াপাড়া, বড়বাড়ি হানিফের কলোনি, জালালাবাদ, সিলেট) সহ অজ্ঞাতনামা অপর চার জন দেশীয় অস্ত্র-শস্ত্র সহ অটোরিকশা যোগে পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা ডাকাতির চেষ্টার ও তাদের সহযোগীদের পালিয়ে যাওয়ার কথা স্বীকার করে।
পুলিশ আটক সিএনজি অটোরিকশা তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ব্যাপারে জালালাবাদ থানার মামলা হয়েছে। তথ্য বিবরণী