জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে জয়বাংলা পরিষদ ও বাংলাদেশ পয়েটস ক্লাব শুক্রবার বিকেলে সিলেট কেন্দীয় শহীদমিনারে সাহিত্য আসরের আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথি ছিলেন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ। এছাড়া্ও বক্তব্য রাখেন লেখক সাইদুর রহমান সাঈদ, কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রমুখ।
সাহিত্য আসরে বঙ্গবন্ধুকে নিবেদিত লেখা পাঠ করা হয়।