বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সাবেক কার্যকরী সভাপতি পঙ্কজ ভট্টাচার্য্য স্মরণে সিলেটে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।
ছাত্র ইউনিয়ন কর্মী হাসান বক্ত চৌধুরী কাওসারের উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ মে সকালে সিলেট সহকারী আইনজীবী সমিতি ভবনে এ কর্মসূচি পালন করা হয়। পরিচালনায় ছিল নব প্রজন্ম ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্মী হাসান বক্ত চৌধুরী কাওসার, সংগঠনের দক্ষিণ সুরমা উপজেলা সংসদের সহসভাপতি সঞ্জিত কুমার দাশ, ওসমানীনগর শাখার সংগঠক কৌশিক, তাহমিনা বেগম ও শোভা বেগম।
এছাড়াও বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সিলেটের সভাপতি মো জয়নাল আবেদীন ও নবপ্রজন্ম ব্লাড ফাউন্ডেশনের সভাপতি আকছার হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি