সিলেটে ছাত্রশিবিরের উদ্যোগে আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী পালিত

প্রকাশিত October 8, 2024
সিলেটে ছাত্রশিবিরের উদ্যোগে আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী পালিত

সিলেটে শহীদ আবরার ফাহাদের ৫ম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার, ৭ অক্টোবর ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর। বিশেষ অতিথি ছিলেন, ছাত্রশিবির মহানগর শাখার সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলওয়ার। সংগঠনের মহানগর সভাপতি শরীফ মাহমুদের সভাপত্বিতে ও সেক্রেটারি শাহীন আহমদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন দেশের মানুষের উপর আধিপত্য চাপিয়ে দেওয়ার চিন্তা থেকেই ছাত্রলীগ হিংস্র হয়ে উঠেছিলো।
আলোচনা সভায় ছাত্র শিবির সিলেট মহানগর শাখার বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি