সিলেটে গাঙচিলের ১৭৫ তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত March 10, 2023
সিলেটে গাঙচিলের ১৭৫ তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন বলেছেন, ‘সাহিত্য মূলত জীবনবোধেরই প্রতিফলন। শৈশব থেকেই আমরা রূপকথার সংস্পর্শে বেড়ে উঠি। সাহিত্যের সঙ্গে আমাদের এই সংযোগ জীবনব্যাপী। কোনো দেশের সার্বিক উন্নয়নে কবি-সাহিত্যিকরা পথ প্রদর্শন করে থাকেন।’
তিনি আরও বলেছেন, সাহিত্য মানুষের নতুন জন্ম দান করে এবং তাকে পরিপূর্ণ মানবিক সত্তায় রূপ দেয়। বিভিন্ন ভাষার সাহিত্যের মধ্যে মূলত মানুষের জীবনের মর্মই ধ্বনিত হয়।
শুক্রবার বিকেলে মহানগরীর জেল রোড এলাকায় সিলেট গাঙচিলের ১৭৫ তম আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও লেখা পাঠের আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাঙচিলের সিলেট বিভাগীয় শাখার সভাপতি কবি এ কে আজাদ খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ মহানগর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সিলেট কৃষি বিশ্বিবদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, বিশিষ্ট গল্পকার সেলিম আউয়াল, কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জালাল খান ইউসুফী, বঙ্গবন্ধু লেখক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কবি পৃথ্বীশ চক্রবর্ত্তী, প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের সৈয়দ শামীম ও ডা আব্দুল মজিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারতের শিলিগুড়ির কবি অনুরাধা, আসামের কবি রফিক উদ্দিন লস্কর ও কবি আফজাল হোসেন, ফারাক্কার কবি শাহাজাদ হোসেন, সামশেরগঞ্জের কবি আবুল কাশেম ও কবি এনায়েম হোসেন।
বঙ্গবন্ধু লেখক পরিষদের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি রোকসানা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন গাঙচিলের প্রতিষ্ঠাতা মহাপরিচালক খান আক্তার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন গাঙচিল জেলা শাখার সভাপতি এইচ আই হামিদ। কবিতা পাঠ করেন সিলেট কবিতাকুঞ্জের সভাপতি ডা শামসুন নূর মানব, বঙ্গবন্ধু লেখক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক গল্পকার শহিদুল ইসলাম লিটন, গাঙচিল সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মিজানুর রহমান মিজান, গাজী শমসাদ, জিয়াউর রহমান, নাহিদা পারভীন নিলু প্রমুখ।
সবশেষে আনোয়ারা শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সংবাদ বিজ্ঞপ্তি